বরগুনা আমতলীর বাসস্ট্যান্ডে কাউন্টারের দখল
বরগুনা আমতলীর বাসস্ট্যান্ডে কাউন্টারের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিক কাউন্টার দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়েছেন। এতে দুপুর থেকে বটতলার দূর পাল্লার পরিবহণের সব কাউন্টার এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে আমতলী বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টারের দখল নিয়ে যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার ও পৌর বিএনপি ও যুবদলের আরেক আহ্বায়ক কবির ফকিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বটতলা থেকে নতুন বাজার চৌরাস্তা পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১১জন নেতা কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
