উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ট্রাম্পের

 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে।  
হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবো, কিম জং উনের সঙ্গে আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখি, তিনিও আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। এটি খারাপ কিছু নয়, বরং সবার জন্যই ভালো।  
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাপান, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।  
তিনি বলেন, উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জাপান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।  

Blogger দ্বারা পরিচালিত.