ডিমের কুসুম কি কোলেস্টেরল বাড়ায়?

আধুনিক জীবনযাত্রার বেড়াজালে আটকে গেছেন সবাই। অনিয়মিত খাদ্যাভাস, সঠিক জীবনধারা না মানার কারণে শরীরে বাড়ছে মেদ। অসময়ে হানা দিচ্ছে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো নানা ক্রনিক রোগ। আর এসবের চক্করে প্রতিদিনের খাবার তালিকা থেকে বাদ যাচ্ছে বিভিন্ন খাবার।

সেই তালিকায় রয়েছে ডিমের হলুদ অংশ অর্থাৎ কুসুম।

কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই কুসুম খেতে চান না। কিন্তু সত্যি কি ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বাড়ে? চলুন, জেনে নেওয়া যাক।

ডিমের দুটি অংশ।

কুসুমে থাকে কোলেস্টেরল, ভিটামিন ও ফ্যাট। একটি বড় ডিমের কুসুমে ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। অপরদিকে, সাদা অংশে থাকে প্রোটিন। কোলেস্টেরল এক ধরনের ফ্যাট, যা আমাদের রক্তে দেখা যায়।

এটি শরীরে কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Blogger দ্বারা পরিচালিত.