শিকারি থেকে তুফান সহ টিভিতে আজ শাকিবের ১০ সিনেমা

সিনেমা হলের মতো ঈদে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম বড় ভরসা শাকিব খান। আজ শুক্রবার ঈদের দ্বিতীয় দিন দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে তাঁর ১০টি সিনেমা।

এর মধ্যে আছে সাম্প্রতিক আলোচিত ‘তুফান’, ‘রাজকুমার’, ‘তাণ্ডব’ থেকে শুরু করে পুরোনো জনপ্রিয় ‘শিকারি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। শুধু শাকিব নন, দিনভর টিভি পর্দায় থাকছে সিয়াম, আফরান নিশো, শরীফুল রাজ, রোশানসহ আরও কয়েকজন তারকার সিনেমা। 
আজ কোন চ্যানেলে কোন সিনেমা, কখন দেখা যাবে
এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে ‘বিদ্রোহী’। অভিনয়ে শাকিব, বুবলী। বেলা ২টা ৩০ মিনিটে ‘রাজকুমার’। অভিনয় শাকিব, কোর্টনি কফি। বাংলাভিশনে সকাল ১০টা ১০ মিনিটে ‘শুটার’। অভিনয়ে শাকিব, বুবলী। চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ‘প্রিন্স’। অভিনয়ে শাকিব, তাসনিয়া ফারিণ। বৈশাখী টেলিভিশনে বেলা ২টা ৩০ মিনিটে ‘শিকারি’। অভিনয়ে শাকিব, শ্রাবন্তী। মাছরাঙায় বেলা ২টা ১০ মিনিটে ‘রাজকুমার’। অভিনয়ে শাকিব, কোর্টনি কফি।
Blogger দ্বারা পরিচালিত.